Web Analytics

নারায়ণগঞ্জের ফতুল্লার গিরিধারা এলাকায় রোববার (১০ মে) ভোরে একটি নয়তলা ভবনের নিচতলার ফ্ল্যাটে আগুন লেগে একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন সবজি বিক্রেতা কালাম (৪৭), তার স্ত্রী সালমা (৩৫), ছেলে মুন্না (১২) এবং দুই মেয়ে মুন্নি (১০) ও কথা (৫)। স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

দগ্ধদের দেখতে দুপুরে হাসপাতালে যান স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলে দগ্ধদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতের নির্দেশ দেন এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন। উদ্ধারকারীদের বরাতে জানা যায়, ভোরে সবাই ঘুমিয়ে থাকাকালে হঠাৎ বিস্ফোরণের মতো শব্দে আগুন ছড়িয়ে পড়ে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাসের চুলা বা লিকেজ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তবে প্রকৃত কারণ উদ্ঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত চালাচ্ছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।