Web Analytics

ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড মেরামতের জন্য বন্দরে ফিরছে। ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, জাহাজটির লন্ড্রি অংশে আগুন লাগার ঘটনায় অন্তত দুজন নাবিক আহত হন। এরপর রণতরীটিকে লোহিত সাগর থেকে গ্রিসের সৌদা বে বন্দরে নেওয়া হচ্ছে। পারমাণবিক শক্তিচালিত এই রণতরীর ওজন প্রায় এক লাখ টন এবং এতে চার হাজারের বেশি নাবিক রয়েছেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, মার্কিন নৌবাহিনীর মুখপাত্র রণতরীর ক্ষয়ক্ষতি বা এর সঙ্গে থাকা গাইডেড মিসাইল ডেস্ট্রয়ারগুলোর অবস্থান সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি। তবে এক কর্মকর্তা জানিয়েছেন, ফোর্ড স্ট্রাইক গ্রুপের অন্যান্য জাহাজ লোহিত সাগরে তাদের কার্যক্রম চালিয়ে যাবে। আগুন নিয়ন্ত্রণে আনতে নাবিকদের ৩০ ঘণ্টারও বেশি সময় লেগেছে।

গত ফেব্রুয়ারির শেষ দিকে রণতরীটি লোহিত সাগরে যাওয়ার আগে একই বন্দরে যাত্রাবিরতি করেছিল।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।