Web Analytics

থাইল্যান্ডে চলমান সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপে পাকিস্তানকে ৯–১ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। ব্যাংককের ননথাবুরি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে অধিনায়ক সাবিনা খাতুন একাই চার গোল করেন। কৃষ্ণা রানী সরকার ও নৌশিন জাহান দুটি করে এবং ইয়ামিন নীলা একটি গোল করেন। এই জয়ে পাঁচ ম্যাচে অপরাজিত থেকে চার জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে বাংলাদেশ।

বাংলাদেশ টুর্নামেন্ট শুরু করে ভারতের বিপক্ষে ৩–১ গোলে জয় দিয়ে। এরপর ভুটানের সঙ্গে ৩–৩ গোলে ড্র করে তারা। পরের ম্যাচগুলোয় নেপালকে ৩–০ ও শ্রীলঙ্কাকে ৬–২ গোলে হারানোর পর পাকিস্তানের বিপক্ষে বড় জয় পায় লাল-সবুজের দল। রাউন্ড রবিন পদ্ধতিতে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দল হবে চ্যাম্পিয়ন। আগামী রোববার মালদ্বীপের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ।

ম্যাচ শেষে সাবিনা খাতুন বলেন, পাকিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে জয় পেয়ে তারা খুশি এবং শেষ ম্যাচে ভালো ফলের জন্য সবার দোয়া চান।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।