Web Analytics

বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে শিক্ষার মান উন্নয়ন অত্যন্ত জরুরি এবং এ উন্নয়নের ভিত্তি তৈরি হয় প্রাথমিক স্তর থেকেই। শনিবার দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার বেথুয়াজানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা এবং স্থানীয় বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ। মন্ত্রী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নতুন ভবনের নির্মাণকাজ দ্রুত ও মানসম্মতভাবে সম্পন্ন করার নির্দেশ দেন। স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করেন, এতে এলাকার শিক্ষার পরিবেশ আরও উন্নত হবে।

মন্ত্রী জানান, বর্তমান সরকার প্রাথমিক শিক্ষার অবকাঠামো উন্নয়ন, আধুনিকায়ন এবং মানোন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে, যা জাতীয় উন্নয়নের ভিত্তি শক্তিশালী করবে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।