Web Analytics

পাকিস্তান সফররত বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বৃহস্পতিবার লাহোরের ঐতিহাসিক মিনার-ই-পাকিস্তান পরিদর্শন করেছেন। সফরসঙ্গী সংসদীয় প্রতিনিধিদলের সদস্যদের নিয়ে তিনি বৃহত্তর ইকবাল পার্কে অবস্থিত স্মৃতিস্তম্ভটি ঘুরে দেখেন। স্থানটি ১৯৪০ সালের লাহোর প্রস্তাবের সঙ্গে যুক্ত।

তৎকালীন মিন্টো পার্কে ২৩ মার্চ ১৯৪০ সালে অল ইন্ডিয়া মুসলিম লীগের অধিবেশনে লাহোর প্রস্তাব গৃহীত হয়। সেই ঘটনাকে স্মরণীয় করতে মিনার-ই-পাকিস্তান নির্মাণ করা হয়। ২৩ মার্চ ১৯৬০ সালে নির্মাণকাজ শুরু হয়ে ১৯৬৮ সালের অক্টোবরে এটি জনসাধারণের জন্য উন্মুক্ত হয়। প্রায় ৭০ মিটার উঁচু স্থাপনাটিতে মুঘল, ইসলামি ও আধুনিক স্থাপত্যরীতির সমন্বয় রয়েছে এবং ইংরেজি, আরবি, উর্দু ও বাংলায় খোদাই করা লেখা আছে।

পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের বিশেষ আমন্ত্রণে এই সফর হচ্ছে। ২৪ নভেম্বর উচ্চপর্যায়ের প্রতিনিধি দল নিয়ে পাকিস্তানে পৌঁছান স্পিকার। প্রতিনিধি দল ইকবালের সমাধি, লাহোর ফোর্ট ও বাদশাহী মসজিদও পরিদর্শন করে। এর আগে প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফ তাদের সম্মানে নৈশভোজের আয়োজন করেন এবং প্রাতিষ্ঠানিক সহযোগিতা ও জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর গুরুত্ব তুলে ধরেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।