Web Analytics

বাংলাদেশ সরকার ২০৩০ সালের মধ্যে সৌরবিদ্যুৎ খাতে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে। বৃহস্পতিবার রাতে মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি এ তথ্য জানান। তিনি বলেন, প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে ৪ থেকে ৮ টাকা ব্যয় হতে পারে। পাশাপাশি জৈবগ্যাস ও বায়ুশক্তি নিয়েও আলোচনা হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব জানান, সরকারি মালিকানাধীন জমি ব্যবহার করে নবায়নযোগ্য জ্বালানি খাতে বড় আকারের প্রকল্প নেওয়া হবে, যেখানে বেসরকারি উদ্যোক্তারা অংশ নিতে পারবেন। এ বিষয়ে একটি কমিটি গঠন করা হয়েছে, যা চূড়ান্ত অনুমোদনের পর দ্রুত কাজ শুরু করবে। প্রয়োজনে নীতিমালা সংশোধন ও নতুন আইন প্রণয়নের মাধ্যমে কার্যক্রম ত্বরান্বিত করা হবে।

তিনি আরও বলেন, সরকারি জমি, বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠান ও হাসপাতাল-সংলগ্ন এলাকায় ছোট ও বড় আকারের প্রকল্প বাস্তবায়নের বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে। বিদ্যুৎ খাতের বড় প্রকল্পে বেসরকারি খাতের অংশগ্রহণ বাড়ানো এবং বিনিয়োগ পরিবেশ সহজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।