Web Analytics

ঢাকা মহানগর পুলিশের নিয়মিত অভিযানে রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ৫৪৩ জনকে গ্রেপ্তার এবং ৩৮টি মামলা করা হয়েছে। মঙ্গলবার ডিএমপির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সোমবার রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সবচেয়ে বেশি ১৫০ জনকে গ্রেপ্তার করেছে মিরপুর বিভাগ। এরপর ওয়ারী বিভাগ ৯৪ জন, তেজগাঁও বিভাগ ৭৪ জন, গুলশান বিভাগ ৬২ জন, মতিঝিল বিভাগ ৪৮ জন, লালবাগ বিভাগ ৪২ জন, উত্তরা বিভাগ ৩৭ জন এবং রমনা বিভাগ ৩৩ জনকে গ্রেপ্তার করে। গোয়েন্দা বিভাগ গ্রেপ্তার করেছে তিনজনকে।

অভিযানে একটি সুইচ গিয়ার, একটি প্লায়ার্স, একটি এন্টি কাটার, একটি অবিস্ফোরিত ককটেল এবং বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ উদ্ধার করা হয়। এছাড়া ১ হাজার ১২১ পিস ইয়াবা, ২৮ গ্রাম হেরোইন, একটি অটোরিকশা, ১৫টি মোবাইল ফোন, ১৩টি সিমকার্ড এবং একজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।