Web Analytics

নিবন্ধটিতে বলা হয়েছে, গাজায় ইসরাইলের কর্মকাণ্ডের বিরুদ্ধে বিশ্বজুড়ে প্রতিবাদ ও সংহতি আন্দোলন হলেও ফিলিস্তিনিদের মৃত্যু, বাস্তুচ্যুতি ও মানবিক সংকট থামেনি। এতে ১২ নভেম্বর দক্ষিণ গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে ইসরাইলি হামলার কথা উল্লেখ করা হয়েছে। ওই হামলায় ছয়জন নিহত এবং বহু ফিলিস্তিনি আহত হন। নিহতদের মধ্যে অস্ত্রোপচারের অপেক্ষায় থাকা সাইফ আবু হাতাব ও সার্জারি চিকিৎসক রিজক আবু শাইরা ছিলেন।

হামলার পর মানবাধিকার সংগঠন ও জাতিসংঘের সংস্থাগুলো নিন্দা জানালেও ইসরাইলের বিরুদ্ধে উল্লেখযোগ্য রাজনৈতিক প্রতিক্রিয়া বা কার্যকর পদক্ষেপ দেখা যায়নি বলে নিবন্ধটির দাবি। এতে বলা হয়, ২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত গাজার স্বাস্থ্যব্যবস্থা পরিকল্পিত হামলায় কার্যত ভেঙে পড়েছে। প্রতিবেদনের উদ্ধৃত তথ্য অনুযায়ী, ২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ১ হাজার ৬০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত এবং ৫ হাজার ৮৩৩ জন আহত হয়েছেন।

নিবন্ধটি বলছে, বিক্ষোভ, বিশ্ববিদ্যালয়ভিত্তিক কর্মসূচি ও শ্রমিক সংগঠনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ছিল এবং কিছু আন্দোলন সুনির্দিষ্ট পরিবর্তনও এনেছে। তবে সংহতিকে তাৎক্ষণিক হত্যাকাণ্ডের প্রতিক্রিয়ায় সীমাবদ্ধ না রেখে দীর্ঘমেয়াদি রাজনৈতিক অঙ্গীকারে পরিণত করা এবং রাজনৈতিক চাপ অব্যাহত রাখা প্রয়োজন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।