Web Analytics

কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানীর পাটুয়ারটেকের টুপটুপ রেস্ট্রো অ্যান্ড রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। মামলায় রিসোর্টের মালিক তানভীর আহমদ, নিয়াজ মোর্শেদ ও ম্যানেজার মোহাম্মদ সুমনকে আসামি করা হয়েছে। শনিবার সন্ধ্যায় পুলিশ সুমনকে গ্রেপ্তার করে পরে তাঁকে এ মামলায় গ্রেপ্তার দেখায়।

উখিয়া থানার ওসি আতিকুর রহমান মজুমদার মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করলেও মোট আসামির সংখ্যা বা তাদের পরিচয়ের বিস্তারিত জানাননি। পুলিশের এক কর্মকর্তা বলেন, চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার বাসিন্দা রিসোর্ট মালিক তানভীর আহমদ মামলার প্রধান আসামি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তানভীর আহমদ ও নিয়াজ মোর্শেদের অবস্থান তখনও নিশ্চিত করতে পারেনি।

জেলা প্রশাসক মো. আ. মান্নান জানান, লাশ শনাক্ত ও স্বজনদের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত ডিএনএ পরীক্ষার পর নেওয়া হবে। পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত লাশগুলো কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হবে। সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদ জানান, হাসপাতালে নমুনা সংগ্রহের উদ্যোগ নেওয়া হচ্ছে এবং প্রয়োজনে ঢাকা থেকে বিশেষজ্ঞ দল আনা হবে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।