দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় রাতভর বড় ধরনের হামলা চালিয়েছে ইসরাইল। ৩১ জুলাই প্রকাশিত লেবাননের জাতীয় বার্তা সংস্থা এনএনএর প্রতিবেদনে বলা হয়, একের পর এক বিকট বিস্ফোরণে অঞ্চলটি কেঁপে ওঠে। মধ্যরাতে ইয়োহমোর আল-শকিফ, আরনুন ও কফর তেবনিত এলাকায় ইসরাইলি হামলার পর শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায়।
বিস্ফোরণের কম্পন দূরবর্তী এল-খাররুব ও খালদে এলাকাতেও অনুভূত হয়েছে বলে এনএনএ জানিয়েছে। মারজাইউন জেলার ঐতিহাসিক বিউফোর্ট দুর্গের কাছাকাছি তীব্র বিস্ফোরণে পাশের কুলাইয়া শহরের বহু বাড়ির জানালার কাচ ভেঙে যায় এবং কিছু বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, বিস্ফোরণের অভিঘাতে পুরো এলাকা কেঁপে ওঠে এবং চারদিকে বারুদের তীব্র গন্ধ ছড়িয়ে পড়ে।
এনএনএ জানায়, টাইর জেলার আল-মানসুরি ও বেইউত আল-সাইয়্যাদ এলাকার উপকণ্ঠে ইসরাইলি বাহিনী ভারী মেশিনগান দিয়ে গুলি চালিয়েছে। আল-মানসুরি এলাকায় ভারী কামানের গোলাও নিক্ষেপ করা হয়। বিনতে জুবেইল জেলার বারাআশিত পাহাড় থেকে আইনাতার দিকে ইসরাইলি ট্যাংকের বহর এগোতে দেখা গেছে। একই সময়ে দেশের পূর্ব ও পশ্চিমাঞ্চলের বিভিন্ন এলাকায় ভারী বিস্ফোরণ ও তীব্র কম্পন অনুভূত হয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।