Web Analytics

আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জনগণের সঙ্গে সামরিক বাহিনীর ঐক্য অপরিহার্য। বুধবার মহাখালীর রাওয়া ক্লাবে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিষ্ঠাতা জাতীয় বীর মেজর আবদুল গণির মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মাহমুদুর রহমান বলেন, ভৌগোলিক ঝুঁকি ও বৃহৎ জনসংখ্যার কারণে বাংলাদেশের শক্তিশালী সামরিক বাহিনী প্রয়োজন। জনগণ ও সামরিক বাহিনীর মধ্যে সৃষ্ট দূরত্বকে তিনি দেশের সার্বভৌমত্বের জন্য অত্যন্ত বিপজ্জনক উল্লেখ করে দ্রুত তা দূর করার আহ্বান জানান। তাঁর মতে, ১/১১-এর পর এই বিচ্ছিন্নতা শুরু হয় এবং শেখ হাসিনার দেড় দশকের শাসনামলে তা আরও বেড়েছে। তিনি সেনা কর্মকর্তাদের অতীতের ভুলের পুনরাবৃত্তি না করার আহ্বানও জানান।

অন্যান্য বক্তারা মেজর গণির অবদানের যথাযথ স্বীকৃতি দাবি করেন। জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ কুমিল্লা সেনানিবাসের নাম ‘মেজর গনি সেনানিবাস’ রাখার দাবি জানান। রাওয়া চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আবদুল হক বলেন, ১৯৪৭ সালের দেশভাগের পর বাঙালি যুবকদের সেনাবাহিনীতে যোগদানে উৎসাহিত করা এবং ইস্ট বেঙ্গল রেজিমেন্ট প্রতিষ্ঠায় মেজর গণি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।