Web Analytics

কুষ্টিয়ায় ফকির লালন সাঁইয়ের আখড়াবাড়ির প্রধান ফটকের কাছে একটি ব্যাগ থেকে পুলিশ একটি বোমা, দুই লিটার পেট্রোল ও দুটি সার্কিটজাতীয় বস্তু উদ্ধার করেছে। রোববার দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে এক চায়ের দোকানদার পরিত্যক্ত সাদা ব্যাগটি দেখতে পান। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এলাকা ঘিরে ফেলে এবং মাজারের মূল ফটক বন্ধ করে দেয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ব্যাগটি খোলার পর দোকানদার লাল টেপে মোড়ানো বোমাসদৃশ বস্তু, পেট্রোল ও সার্কিটজাতীয় বস্তু দেখতে পান। তিনি তাৎক্ষণিকভাবে কুমারখালী থানা পুলিশ এবং মেলা আয়োজক কমিটিকে বিষয়টি জানান। রাত আড়াইটার দিকে বোম্ব ডিসপোজাল টিম ঘটনাস্থলে পৌঁছে বোমাটি সফলভাবে নিষ্ক্রিয় করে।

কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন বলেছেন, ঘটনার পর আখড়াবাড়ির নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে এবং কে বা কারা বস্তুগুলো রেখে গেছে তা তদন্ত করছে পুলিশ। বাউল সাধুদের নিরাপত্তার কথা বিবেচনায় রোববার রাত থেকেই প্রধান ফটক বন্ধ ও দর্শনার্থী প্রবেশ স্থগিত রাখা হয়েছে। ঘটনায় সাধু-বাউলদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে; অনেকেই আখড়াবাড়ি ছেড়ে যাচ্ছেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।