Web Analytics

ইসরাইল ইরানের রাজধানী তেহরানে যৌথ হামলা চালিয়েছে, শহরের কেন্দ্র থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। বার্তা সংস্থা এপি জানিয়েছে, হামলাগুলোর একটি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির কার্যালয়ের কাছে ঘটেছে। হামলার সময় ৮৬ বছর বয়সী খামেনি কার্যালয়ে ছিলেন কি না, তা স্পষ্ট নয়।

ঘটনাটি এমন সময়ে ঘটেছে যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বেড়েছে এবং খামেনিকে কয়েক দিন ধরে প্রকাশ্যে দেখা যায়নি। একই সঙ্গে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলছে।

হামলার পর ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। ইরানের পাল্টা হামলার আশঙ্কায় ইসরাইলজুড়ে সতর্কতা সাইরেন বাজানো হচ্ছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।