Web Analytics

ভারতের সঙ্গে বাণিজ্যে কোনো ছাড় দেবে না যুক্তরাষ্ট্র, বৃহস্পতিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত রাইসিনা ডায়ালগে মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার ল্যান্ডাউ এ ঘোষণা দেন। তিনি বলেন, ২০ বছর আগে চীনের সঙ্গে বিশেষ বাণিজ্য সুবিধা দিয়ে যে ভুল করেছিল যুক্তরাষ্ট্র, তা ভারতের ক্ষেত্রে আর করতে চায় না ওয়াশিংটন। ট্রাম্প প্রশাসনের এই অবস্থান বাণিজ্য আলোচনায় শুল্ককে কৌশলগত হাতিয়ার হিসেবে ব্যবহারের নীতির অংশ বলে উল্লেখ করেন তিনি।

ল্যান্ডাউ বলেন, যুক্তরাষ্ট্র ভারতের সঙ্গে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সম্পর্ক বজায় রাখতে চায়, তবে অন্যায্য সুবিধা দিতে পারবে না। তিনি জানান, ৬ ফেব্রুয়ারি দুই দেশ একটি অন্তর্বর্তী বাণিজ্য চুক্তির কাঠামোতে সম্মত হয়েছে, যা এপ্রিল থেকে কার্যকর হবে। এতে ভারতীয় পণ্যের ওপর ১৮ শতাংশ পারস্পরিক শুল্ক আরোপ করা হবে। রাশিয়া থেকে তেল আমদানির কারণে ভারতীয় পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিলেও, আলোচনায় ভারতের কিছু শর্ত মানায় সেই শাস্তিমূলক শুল্ক প্রত্যাহার করা হয়েছে।

ইরান-ইসরায়েল যুদ্ধজনিত জ্বালানি সংকটের প্রেক্ষাপটে ল্যান্ডাউ ভারতকে বিকল্প জ্বালানি উৎস খোঁজার পরামর্শ দেন এবং যুক্তরাষ্ট্রকে সম্ভাব্য অংশীদার হিসেবে প্রস্তাব করেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।