Web Analytics

রাজধানীর মগবাজার বিশাল সেন্টারের একটি দোকানে পাঞ্জাবি বিক্রয়ের অফার নিয়ে সৃষ্ট ঘটনার তদন্তে কমিটি গঠন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বুধবার (২৫ মার্চ) ডিএমপির ডিসি (মিডিয়া ও পাবলিক রিলেশন্স) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। এ ঘটনায় হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ডিএমপি সদর দপ্তরে এবং এক এএসআইকে রাজারবাগ পুলিশ লাইনসে সংযুক্ত (ক্লোজ) করা হয়েছে।

ডিএমপির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার (২০ মার্চ) মার্কেট কমিটি ও একটি শোরুমের মধ্যে পাঞ্জাবি বিক্রয়ের অফার নিয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয়। এ ঘটনায় কোনো পুলিশ সদস্যের সংশ্লিষ্টতা আছে কি না তা তদন্তে কমিটি কাজ করবে।

তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।