Web Analytics

চিফ হুইপ নূরুল ইসলাম মনি জানিয়েছেন, সংবিধান সংশোধনের জন্য শিগগিরই একটি বিশেষ সংসদীয় কমিটি গঠন করা হবে। বুধবার সংসদীয় কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, সব দলের প্রতিনিধি, এমনকি স্বতন্ত্র সদস্যদেরও আনুপাতিকভাবে অন্তর্ভুক্ত করা হবে। তিনি জানান, কমিটিতে ১৫ থেকে ২০ জন সদস্য থাকতে পারে, তবে সংখ্যা এখনো নির্ধারিত হয়নি।

নূরুল ইসলাম বলেন, সরকারি ও বিরোধী দলের আইন বিশেষজ্ঞদের অন্তর্ভুক্ত করে সংবিধান সংশোধন প্রক্রিয়াকে সর্বজনীন করা হবে। তিনি বিরোধী দলগুলোর অংশগ্রহণের আহ্বান জানিয়ে বলেন, সংবিধান সংশোধন দেশের জন্য অপরিহার্য এবং এটি বিলম্ব করা উচিত নয়। তিনি আরও জানান, সরকার সংসদকে আরও কার্যকর করতে এবং সংসদের মাধ্যমে জাতীয় সমস্যার সমাধান করতে চায়।

সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে সংসদ অধিবেশন কক্ষে প্রতিধ্বনিবিহীন সাউন্ড সিস্টেম স্থাপন, ইন্টারনেটের গতি বাড়ানো, সুপেয় পানি সরবরাহ এবং ১০ এপ্রিলের মধ্যে সংসদ সদস্যদের বাসা প্রস্তুত করার সুপারিশ করা হয়।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।