দক্ষিণ ইরানে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। আল-জাজিরা উদ্ধৃত একটি মার্কিন শীর্ষস্থানীয় সম্প্রচার মাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) মুখপাত্র টিম হকিন্স ফক্স নিউজকে জানান, এই হামলাটি সম্পূর্ণ আত্মরক্ষামূলক ছিল এবং ইরানি বাহিনীর সরাসরি হুমকি থেকে মার্কিন সৈন্যদের রক্ষা করতেই এটি পরিচালিত হয়েছে। প্রতিবেদনে বলা হয়, হামলায় মূলত ইরানের অভ্যন্তরে থাকা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র এবং পারস্য উপসাগর বা সংলগ্ন এলাকায় মাইন স্থাপন করতে যাওয়া ইরানি নৌযানকে লক্ষ্যবস্তু করা হয়।
ইরানের স্থানীয় গণমাধ্যমগুলো হামলার সত্যতা নিশ্চিত করেছে। দক্ষিণাঞ্চলের প্রধান বন্দর নগরী বান্দার আব্বাসে বিকট বিস্ফোরণের খবর পাওয়া গেছে। তবে ইরানের আধা-সরকারি মেহর নিউজ এজেন্সি জানিয়েছে, বর্তমানে ওই এলাকার পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। হকিন্স আরও বলেন, চলমান যুদ্ধবিরতির সময় মার্কিন বাহিনী সর্বোচ্চ সংযম বজায় রেখে নিজেদের রক্ষার কাজ চালিয়ে যাচ্ছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, যুদ্ধবিরতির মধ্যেই এই আকস্মিক হামলা মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি করতে পারে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।