Web Analytics

ফরিদপুর সদরের কানাইপুর আখ সেন্টারের পাশে একটি পুকুর থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে যৌথ বাহিনী। শনিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত লেফটেন্যান্ট কর্নেল মিনহাজের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে পুকুরের পানি সেচে ও জাল টেনে এসব অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে ছিল ৪টি পিস্তল ও ১৬ রাউন্ড গুলি, ২টি কাটা পাইপগান ও ২ রাউন্ড গুলি, ৫টি চাইনিজ কুড়াল, ৬৫টি ছোট-বড় ছেনদা, ৮টি বল্লম, ৬টি চাকু, ১০১টি বর্ষার মাথা, ১টি টেটা এবং ৫টি খালি বিদেশি মদের বোতল। উদ্ধার হওয়া সব অস্ত্র ও গোলাবারুদ যৌথ বাহিনীর ক্যাম্পে নেওয়া হয়েছে।

যৌথ বাহিনী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফায়ার সার্ভিসের সহায়তায় অভিযানটি পরিচালিত হয় এবং পানির নিচে লুকিয়ে রাখা অবস্থায় অস্ত্রগুলো উদ্ধার করা হয়। এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি, তবে কারা ও কী উদ্দেশ্যে অস্ত্রগুলো মজুত করেছিল তা জানতে তদন্ত শুরু হয়েছে।

ফরিদপুর সেনা ক্যাম্প সূত্রে জানা গেছে, অপরাধ দমন ও অবৈধ অস্ত্র উদ্ধারে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং সংশ্লিষ্টদের শনাক্তে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।