Web Analytics

প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ এ এম ছালেহ, যিনি সালেহ শিবলী নামেও পরিচিত, বলেছেন চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঘিরে ৪১০টি অপতথ্য ছড়ানো হয়েছে। শুক্রবার বিকেলে ঢাকায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির নতুন সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একটি তথ্য যাচাইকারী প্রতিষ্ঠানের প্রতিবেদনের বরাত দিয়ে এ তথ্য দেন।

তিনি বলেন, একই সময়ে বিএনপিকে ঘিরে ১,১৫৮টি এবং বর্তমান সরকারকে ঘিরে ৪৫১টি অপতথ্য ছড়ানোর তথ্য পাওয়া গেছে। অপতথ্য ও গুজবকে সাংবাদিকতার বড় চ্যালেঞ্জ উল্লেখ করে তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো গুরুত্বপূর্ণ খবরের সত্যতা যাচাইয়ে মানুষ এখনো দায়িত্বশীল মূলধারার গণমাধ্যমের ওপর নির্ভর করে।

সালেহ শিবলী অপতথ্য ও গুজব মোকাবিলায় কার্যকর আইনি কাঠামোর প্রয়োজনীয়তার কথা বলেন, তবে সাইবার নিরাপত্তাবিষয়ক আইন যেন সাংবাদিকতার স্বাধীনতা বাধাগ্রস্ত না করে তা নিশ্চিত করার আহ্বান জানান। তিনি সাংবাদিকদের সত্য তুলে ধরা, ভালো উদ্যোগের ইতিবাচক দিক প্রকাশ এবং অনিয়ম বা দুর্নীতি সাহসের সঙ্গে প্রকাশের কথা বলেন। ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন গণতন্ত্র, মানবাধিকার, ন্যায়বিচার, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা বলেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।