Web Analytics

রাজধানীর শ্যামপুরে চলন্ত অটোরিকশার চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে পিংকি খাতুন (৩২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) রাতে পোস্তগোলা ব্রিজের নিচে এই দুর্ঘটনা ঘটে। তিনি নারায়ণগঞ্জের ফতুল্লার বাসায় ফিরছিলেন। ওড়না চাকার সঙ্গে পেঁচিয়ে গলায় ফাঁস লেগে গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের চাচাতো ভাই জাহিদ জানান, খবর পেয়ে তারা হাসপাতালে ছুটে যান, কিন্তু ততক্ষণে তিনি মারা গেছেন। হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

নিহত পিংকি খাতুন নারায়ণগঞ্জের ফতুল্লা থানার রামার বাগ এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন। তার স্বামীর নাম মো. রাজিব।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।