Web Analytics

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার দাবি করেছেন যে ইরানে ইতিমধ্যে শাসনব্যবস্থার পরিবর্তন ঘটেছে। তার মতে, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনেয়ি ও শীর্ষ কর্মকর্তাদের মৃত্যুর ফলে এই পরিবর্তন এসেছে। তবে প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামি প্রজাতন্ত্রের প্রধান প্রতিষ্ঠানগুলো এখনো কার্যকর রয়েছে। খামেনেয়ির মৃত্যুর পর একটি ধর্মীয় পর্ষদ দ্রুত তার ছেলে মোজতবা খামেনেয়িকে উত্তরসূরি হিসেবে নির্বাচিত করেছে।

ইরানের সামরিক, নিরাপত্তা, রাজনৈতিক ও বিচার বিভাগীয় কর্তৃপক্ষ নতুন সর্বোচ্চ নেতার কার্যালয় ও ধর্মতান্ত্রিক শাসনব্যবস্থার প্রতি আনুগত্য পুনর্নিশ্চিত করেছে। যদিও নতুন নেতা এখনো প্রকাশ্যে আসেননি, তার পক্ষ থেকে কয়েকটি লিখিত বিবৃতি প্রচারিত হয়েছে। ১৯৭৯ সালের বিপ্লবের পর গঠিত ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) আগের মতোই সামরিক অভিযান পরিচালনা করছে এবং প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনার মাধ্যমে অর্থনৈতিক প্রভাব বজায় রেখেছে।

বাসিজসহ আধাসামরিক বাহিনীর মাধ্যমে আইআরজিসি রাজপথে সশস্ত্র নিয়ন্ত্রণ ধরে রেখেছে, যা ইরানের ধর্মতান্ত্রিক শাসনব্যবস্থার স্থায়িত্বকে আরও স্পষ্ট করে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।