Web Analytics

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে চলমান প্রকাশ্য বিরোধকে আরও উসকে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে মেলোনির একটি সম্পাদিত ছবি পোস্ট করে তিনি লেখেন, নিষেধাজ্ঞামূলক আদেশ প্রয়োজন। এই ঘটনা এমন সময় ঘটল, যখন তুরস্কে অনুষ্ঠিতব্য ন্যাটো শীর্ষ সম্মেলনে ট্রাম্প ও মেলোনি একসঙ্গে অংশ নেওয়ার কথা রয়েছে।

গত সপ্তাহে ট্রাম্প দাবি করেছিলেন, সাম্প্রতিক জি৭ শীর্ষ সম্মেলনের সময় মেলোনি বারবার তার সঙ্গে ছবি তোলার অনুরোধ করেছিলেন। তবে মেলোনি এ অভিযোগকে সম্পূর্ণ মনগড়া বলে উড়িয়ে দেন। তিনি বলেন, তিনি কখনও কারও কাছে মাথা নত করেননি এবং ঐক্যবদ্ধ পশ্চিমই শক্তিশালী। দৃঢ় সম্পর্কের ভিত্তি হলো খোলামেলা কথা বলা, আর তিনি সোজাসাপ্টা কথা বলেন।

এই বিরোধের জেরে ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি ওয়াশিংটন সফরের নির্ধারিত পরিকল্পনা বাতিল করেছেন। গণমাধ্যম জানিয়েছে, ইরানবিরোধী মার্কিন উদ্যোগে ইতালির অনীহাকে কেন্দ্র করে দুই নেতার সম্পর্কে টানাপোড়েন আরও বেড়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।