Web Analytics

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ন্যানোটেকনোলজি গবেষক অধ্যাপক জাভেদ হোসেন খানের উদ্ভাবিত ন্যানো ইউরিয়ার পেটেন্ট অনুমোদন করেছে বাংলাদেশ পেটেন্ট অফিস। রোববারের এই অনুমোদনের মাধ্যমে গবেষণাটি আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়েছে। ২০২১ সালে পেটেন্টের আবেদন করা হলেও অনুমোদনের জন্য পাঁচ বছরের বেশি সময় অপেক্ষা করতে হয়েছে।

জাভেদ খান বলেন, দেশের মানুষের কল্যাণ এবং দেশের মাটি, কৃষি ও কৃষকের স্বার্থকে সামনে রেখেই তাঁদের গবেষণা ও উদ্ভাবন কার্যক্রম পরিচালিত হচ্ছে। তাঁর মতে, ন্যানো ইউরিয়ার কার্যকর ব্যবহার ইউরিয়া সারের ব্যবহার দক্ষতা বাড়াতে, অপচয় ও উৎপাদন ব্যয় কমাতে এবং কৃষি উৎপাদন বৃদ্ধির সম্ভাবনা তৈরি করতে পারে। অতিরিক্ত সারের পরিবেশগত বিরূপ প্রভাবও কমানো সম্ভব হতে পারে।

উপাচার্য অধ্যাপক ইয়ারুল কবীর পেটেন্ট প্রাপ্তিকে বিশ্ববিদ্যালয়ের গবেষণা সক্ষমতার প্রমাণ বলে উল্লেখ করেন। জাভেদ খান জানান, পরবর্তী লক্ষ্য হলো উদ্ভাবনটির কার্যকর বাণিজ্যিকীকরণ, কৃষকের ক্রয়ক্ষমতার মধ্যে প্রযুক্তিটি পৌঁছে দেওয়া এবং কৃষি ও শিল্প খাতে এর সম্ভাবনা কাজে লাগানো। তিনি ২০১৩ সাল থেকে যবিপ্রবিতে নিজস্ব গবেষণাগার পরিচালনা করছেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।