Web Analytics

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা করেছেন যে মস্কো কিউবার বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা মেনে নেবে না। মস্কোতে কিউবার পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রদ্রিগেজ পারিলার সঙ্গে বৈঠকে তিনি এই অবস্থান স্পষ্ট করেন। পুতিন বলেন, কিউবার ওপর নতুন নিষেধাজ্ঞা সম্পর্কে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় পরিষ্কার ও দ্ব্যর্থহীনভাবে তাদের অবস্থান জানিয়েছে এবং রাশিয়া এমন কোনো পদক্ষেপ মেনে নেবে না।

তিনি রাশিয়া-কিউবা সম্পর্ককে ইতিবাচক ও ‘বিশেষ’ বলে উল্লেখ করেন এবং বলেন, কিউবার স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার সংগ্রামে রাশিয়া সবসময় পাশে থেকেছে। পুতিন আরও বলেন, স্বাধীনতার পর থেকে কিউবার জনগণ নিজেদের নিয়মে বাঁচার অধিকার রক্ষায় কঠিন সময় অতিক্রম করেছে, যা রাশিয়া ভালোভাবেই জানে।

এদিকে, যুক্তরাষ্ট্র সম্প্রতি কিউবার ওপর জ্বালানি নিষেধাজ্ঞা জোরদার করায় দেশটিতে তীব্র জ্বালানি সংকট দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে হাভানায় রুশ দূতাবাস জানিয়েছে, রাশিয়া মানবিক সহায়তা হিসেবে কিউবায় তেল ও তেলজাত পণ্য পাঠানো শুরু করবে, যা দুই দেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ করবে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।