Web Analytics

রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদ যুক্তরাষ্ট্র ও ইরানের সাম্প্রতিক সমঝোতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। রুশ সামাজিক যোগাযোগমাধ্যম ম্যাক্সে এক পোস্টে তিনি সতর্ক করে বলেন, লেবাননে নতুন হামলা বা উসকানির কারণে এই চুক্তি সহজেই ভেঙে যেতে পারে। তার মতে, বর্তমান পরিস্থিতিতে স্থায়ী শান্তির আশা করা তাড়াহুড়ো হবে।

ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়া ও ইরান সামরিক ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ালেও সাম্প্রতিক যুক্তরাষ্ট্র-ইসরাইল-ইরান সংঘাতে মস্কো মূলত কূটনৈতিক ও মৌখিক সমর্থনেই সীমাবদ্ধ থেকেছে। এতে দুই দেশের অংশীদারিত্বের সীমাবদ্ধতা স্পষ্ট হয়েছে।

মেদভেদের মন্তব্যে বোঝা যায়, রাশিয়া যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিকে অস্থিতিশীল ও আঞ্চলিক অস্থিরতার ঝুঁকিতে থাকা একটি সমঝোতা হিসেবে দেখছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।