Web Analytics

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে ছাত্র-গণঅভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষা অনুযায়ী বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শনিবার রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে তার মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, এই দিনটি বিএনপি ও দেশের মানুষের জন্য গভীর শোকের এবং স্মৃতিময়। জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অগ্রগতির জন্য অনন্য ভূমিকা রেখেছেন। তার প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বাংলাদেশের জাতীয়তাবাদ ও বহুদলীয় গণতন্ত্রের আদর্শে পরিচালিত। স্বরাষ্ট্রমন্ত্রী গণতান্ত্রিক সরকার হিসেবে দেশের গণতন্ত্র রক্ষার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

তিনি ‘গণতন্ত্রের মা’ বেগম খালেদা জিয়ার ত্যাগ ও সংগ্রামের কথা স্মরণ করে বলেন, গণতন্ত্রের জন্য তার অবদান অনন্য। স্বরাষ্ট্রমন্ত্রী শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশের সার্বিক কল্যাণের জন্য দোয়া করেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।