Web Analytics

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন গত শনিবার সন্ধ্যায় ফেসবুক লাইভে প্রকাশ্যে ‘আমার দেশ’ পত্রিকা ছিঁড়ে ফেলেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদ জানিয়েছে রংপুর সাংবাদিক ইউনিয়ন (আরপিইউজে) ও রংপুর রিপোর্টার্স ক্লাব। রোববার আরপিইউজে এক বিবৃতিতে তাদের অবস্থান জানায়।

আরপিইউজের সভাপতি সালেকুজ্জামান সালেক ও সাধারণ সম্পাদক সরকার মাজহার মান্নানের পাঠানো বিবৃতিতে বলা হয়, গণমাধ্যমকে দ্বিখণ্ডিত করার অর্থ গণতন্ত্র এবং বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে দ্বিখণ্ডিত করার ঘৃণ্য প্রয়াস। তাদের ভাষ্য, এ ধরনের অপপ্রয়াস কখনো সফল হয়নি; বরং গণমাধ্যম ও গণতন্ত্রই বিজয়ী হয়েছে।

বিবৃতিতে বলা হয়, কোনো সংবাদে কারও আপত্তি বা অপমানবোধ থাকলে প্রতিবাদ এবং প্রচলিত আইনের পথ বেছে নেওয়া যেত। কিন্তু উচ্চপদস্থ কর্মকর্তার চেয়ারে বসে প্রকাশ্যে গণমাধ্যমকে অপদস্ত করা সংবাদপত্রের স্বাধীনতায় হস্তক্ষেপ এবং রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রতি অবজ্ঞার শামিল। সংগঠনটি সংশ্লিষ্ট ব্যক্তিকে থামানোর দাবি জানিয়ে রাষ্ট্রের প্রধানের দ্রুত পদক্ষেপ আশা করেছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।