Web Analytics

কক্সবাজারের ইনানী মেরিন ড্রাইভ-সংলগ্ন এলাকায় ৪ হাজার ৫০০ পিস ইয়াবাসহ টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি হাফিজ উল্লাহকে আটক করেছে কোস্ট গার্ড। শুক্রবার সকাল ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন ইনানী বিশেষ অভিযান চালায়। আটক হাফিজ উল্লাহর বয়স ৬৬ বছর।

কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার বিএন সুমন আল মুকিত জানান, অভিযানের সময় টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে হাফিজ উল্লাহর কাছ থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। জব্দ করা ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ২২ লাখ ৫০ হাজার টাকা বলে জানানো হয়েছে।

হাফিজ উল্লাহ টেকনাফ সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ডেইলপাড়ার বাসিন্দা এবং মৃত তৈয়ম গোলালের ছেলে। তিনি টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ছিলেন। কোস্ট গার্ড জানিয়েছে, জব্দকৃত ইয়াবা ও আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।