Web Analytics

জার্মানির অভ্যন্তরে ইরান-সমর্থিত সম্ভাব্য হামলার হুমকি নিয়ে দেশটির রাজনৈতিক নেতৃত্ব ও গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে মতভেদ দেখা দিয়েছে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস ও স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডোব্রিন্ট হুমকির কথা স্বীকার করলেও একে ‘তাত্ত্বিক’ বা ‘অনুমাননির্ভর’ বলে বর্ণনা করেছেন। অন্যদিকে, আঞ্চলিক গোয়েন্দা প্রধানরা মনে করছেন, এই হুমকি অত্যন্ত সুনির্দিষ্ট ও জরুরি, এবং রাজনৈতিক নেতৃত্ব বিষয়টি হালকাভাবে নেওয়ায় সাধারণ মানুষ যথেষ্ট সতর্ক নয়।

ইউরোপীয় গোয়েন্দারা ইতোমধ্যে জার্মানির বিভিন্ন ইহুদি ও ইসরাইলি প্রতিষ্ঠান এবং ইরানবিরোধী ব্যক্তিদের ওপর হামলার অন্তত ৫০টি ছক শনাক্ত করেছে। মিউনিখের একটি ইসরাইলি রেস্তোরাঁয় সাম্প্রতিক হামলায় ইরানি প্রক্সিদের সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হচ্ছে। ‘হারাকাত আসহাব আল-ইয়ামিন আল-ইসলামিয়া’ নামের একটি গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেছে, যাদের সঙ্গে তেহরানের আর্থিক সম্পর্কের প্রমাণ পাওয়া গেছে।

জার্মান স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা এসব তৎপরতা নিয়ে তদন্ত চালাচ্ছে, তবে চ্যান্সেলর কার্যালয় সুনির্দিষ্ট হুমকি বা লক্ষ্যবস্তু নিয়ে প্রকাশ্যে কিছু বলেনি।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।