সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী অজ্ঞাত ব্যক্তি বা গোষ্ঠীর কাছ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে হত্যার হুমকি পেয়েছেন বলে জানিয়েছেন। মঙ্গলবার (২৩ জুন) সন্ধ্যায় তিনি বিষয়টি নিশ্চিত করে জানান, ফেসবুকের কয়েকটি অ্যাকাউন্ট থেকে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। তিনি সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনারকে মৌখিকভাবে বিষয়টি জানান এবং সংশ্লিষ্ট লিংক পাঠান। পাশাপাশি আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য এয়ারপোর্ট থানায়ও বিষয়টি অবহিত করেন।
কয়েস লোদী বলেন, একজন রাজনৈতিক ব্যক্তি হিসেবে জনসেবামূলক দায়িত্ব পালনকালে এ ধরনের হুমকি উদ্বেগজনক। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে তালা ও ডিসি সারওয়ার আলমের বদলি ইস্যুতে গত কয়েকদিন ধরে ফেসবুকে তার সমালোচনা হচ্ছিল।
ঘটনাটি সিলেটের রাজনৈতিক ও প্রশাসনিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং সামাজিক মাধ্যমে রাজনৈতিক নেতাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।