Web Analytics

চলমান যুদ্ধ শেষ করার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রস্তাবের জবাব দিয়েছে ইরান। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি রবিবার এক প্রতিবেদনে জানায়, যুক্তরাষ্ট্রের দেওয়া পরিকল্পনা মেনে নেওয়া মানে হবে ট্রাম্পের লোভের কাছে ইরানের আত্মসমর্পণ। এই বিবৃতি আইআরআইবি তাদের টেলিগ্রাম চ্যানেলে প্রকাশ করে।

আইআরআইবি জানায়, তেহরানের জবাবে ইরানি জাতির মৌলিক অধিকারের ওপর জোর দেওয়া হয়েছে। ইরানের সর্বশেষ প্রস্তাবে যুক্তরাষ্ট্রের কাছ থেকে যুদ্ধকালীন ক্ষতিপূরণ, হরমুজ প্রণালির ওপর ইরানের সার্বভৌমত্ব স্বীকৃতি, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং বাজেয়াপ্ত তহবিল ও সম্পদ মুক্ত করার দাবি জানানো হয়েছে।

রবিবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের এই জবাব প্রত্যাখ্যান করেন। তিনি নিজের ট্রুথ সোশ্যালে লেখেন, ইরানের তথাকথিত প্রতিনিধিদের পাঠানো জবাবটি তিনি পড়েছেন এবং সেটি তার কাছে সম্পূর্ণ অগ্রহণযোগ্য লেগেছে। তবে বিস্তারিত কিছু জানাননি।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।