Web Analytics

শনিবার রাজধানীর শেরেবাংলা নগরের চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত জুলাই জাতীয় সম্মেলনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আবু হোরায়রা প্রশ্ন তোলেন, মেহের আফরোজ শাওন কি শেখ হাসিনার চেয়েও বেশি ক্ষমতাবান? প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে তিনি অভিযোগ করেন, শাওন জুলাই যোদ্ধাদের অপমান করেছেন এবং তার বিচার দাবি করেন।

‘৩৬ জুলাই’-এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি’ ও ‘আমরা জুলাই যোদ্ধা’ যৌথভাবে এই স্মরণসভা আয়োজন করে। জাতীয় সংসদের প্রধান হুইপ নুরুল ইসলাম মনির সভাপতিত্বে অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

বক্তব্যে আবু হোরায়রা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদানও উল্লেখ করেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।