Web Analytics

রাশিয়া থেকে আরও পাঁচ ইউনিট এস-৪০০ ক্ষেপণাস্ত্র কেনার অনুমোদন দিয়েছে ভারত। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের নেতৃত্বাধীন প্রতিরক্ষা ক্রয়বিষয়ক কমিটি ১০ হাজার কোটি টাকার এই পরিকল্পনা অনুমোদন দিয়েছে। আরটির প্রতিবেদনে বলা হয়েছে, এই চুক্তির আওতায় মোট ২৮৮টি অ্যান্টি-ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কেনা হবে।

এর পাশাপাশি ভারত দ্রুততার ভিত্তিতে ভারত ডায়নামিকস লিমিটেড ও রাশিয়ার রাষ্ট্রায়ত্ত অস্ত্র নির্মাতা ও রপ্তানিকারক সংস্থা রোজাবোরাএক্স-এর যৌথ উদ্যোগে তৈরি পন্টসার এয়ার ডিফেন্স সিস্টেম কেনার সিদ্ধান্ত নিয়েছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বিমান বাহিনী মোট ২৮৮টি ক্ষেপণাস্ত্র চেয়ে আবেদন করেছে, যার মধ্যে ১২০টি স্বল্পপাল্লার পান্তশির এবং ১৬৮টি দূরপাল্লার এস-৪০০ ক্ষেপণাস্ত্র রয়েছে।

বর্তমানে ভারতের কাছে চারটি এস-৪০০ ক্ষেপণাস্ত্র রয়েছে এবং শিগগিরই আরও দুটি যুক্ত হবে। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এস-৪০০-এর উন্নত সংস্করণ এস-৫০০ ট্রায়াম্ফটর-এম কেনার বিষয়েও দুই দেশের মধ্যে আলোচনা চলছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।