Web Analytics

ইরানের খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার মেজর জেনারেল আলি আবদুল্লাহি বলেছেন, বিশ্ব শিগগিরই আগ্রাসী শত্রুর বিরুদ্ধে তেহরানের বিজয়ের প্রতিধ্বনি শুনতে পাবে। শুক্রবার দেজফুলে মেজর জেনারেল গোলামালি রশিদ ও তার ছেলে আমিন আব্বাস রশিদের শাহাদাত বার্ষিকী উপলক্ষে এক স্মরণসভায় তিনি এ মন্তব্য করেন।

তার বার্তায় আবদুল্লাহি বলেন, ইরানের শত্রুরা ভেবেছিল সামরিক নেতাদের হত্যা করে দেশের প্রতিরক্ষা দুর্বল করা যাবে, কিন্তু শহীদ রশিদ জ্ঞান, অভিজ্ঞতা ও কৌশলগত চিন্তার উত্তরাধিকার রেখে গেছেন। তিনি জানান, বর্তমান সশস্ত্র বাহিনীর কমান্ডাররা সেই পথনির্দেশনা অনুসরণ করে দক্ষতার সঙ্গে জটিল ‘হাইব্রিড’ যুদ্ধ পরিচালনা করছেন।

আবদুল্লাহি আরও বলেন, দেশের স্থল, নৌ ও আকাশসীমায় রক্ষাকারীরা সক্রিয় প্রতিরোধ ও জাতীয় মর্যাদার প্রতীক হয়ে উঠেছে এবং শিগগিরই বিশ্ব ইরানের বিজয়ের প্রতিধ্বনি শুনবে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।