Web Analytics

ইরানকে ঘিরে মার্কিন নিষেধাজ্ঞাসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যুতে চলতি সপ্তাহে চীনের উপ-প্রধানমন্ত্রী হি লিফেংয়ের সঙ্গে বৈঠক করবেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। মঙ্গলবার হাউস ফিন্যান্সিয়াল সার্ভিসেস কমিটির শুনানিতে তিনি এ তথ্য জানান। বেসেন্ট বলেন, ইরান যাতে মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে যেতে না পারে, সে বিষয়ে চীনের সঙ্গে ইতোমধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

বেসেন্ট জানান, হি লিফেংয়ের সঙ্গে আসন্ন বৈঠকে ওই আলোচনা আরও এগিয়ে নেওয়া হবে। যুক্তরাষ্ট্র ইরানকে লক্ষ্য করে ইতোমধ্যে তিনটি ব্যাংকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে বলেও তিনি বলেন। চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের ২৪ সেপ্টেম্বর ওয়াশিংটন সফর এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর বৈঠকের আগেই বেসেন্ট ও হি লিফেংয়ের বৈঠক হওয়ার কথা রয়েছে।

একটি সূত্র জানিয়েছে, দুই দেশের আলোচনায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়েও কথা হতে পারে। তবে কোন বিষয়গুলো অগ্রাধিকার পাবে, সে সম্পর্কে বেসেন্ট বিস্তারিত জানাননি। চীন ইরানের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদার; দেশটি ইরানের উৎপাদিত তেলের বড় অংশ কিনে থাকে এবং কূটনৈতিক ক্ষেত্রেও তেহরানের গুরুত্বপূর্ণ সমর্থক।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।