Web Analytics

ভারতের হিন্দু ধর্মীয় বক্তা ইন্দ্রেশ উপাধ্যায় মোবাইল ফোনের বিকিরণ থেকে সুরক্ষা পেতে ফোনের পেছনের অংশে গোবর লাগানোর পরামর্শ দিয়েছেন। ধর্মীয় আলোচনার সময় দেওয়া তার এই বক্তব্যের ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

ইন্দ্রেশ উপাধায়ের দাবি, মোবাইল ফোনের পেছনে গোবর লাগালে ব্যবহারকারীরা ফোনের বিকিরণ থেকে সুরক্ষিত থাকবেন। তার এই মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

ইন্দ্রেশ উপাধ্যায় ‘ইন্দ্রেশ মহারাজ জি’ নামেও পরিচিত। তিনি একজন ভারতীয় আধ্যাত্মিক নেতা, কথক এবং ভাগবত কথা বাচক; তিনি হিন্দুধর্ম অনুসরণ করেন। ইউটিউবে তার ‘ভক্তিপথ’ চ্যানেলের সাবস্ক্রাইবার ৮ লাখ ৪০ হাজার।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।