Web Analytics

কক্সবাজারের রামুতে ১ কোটি ২০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১৫ এপ্রিল ২০২৬) দুপুরে মরিচ্যা চেকপোস্টে একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা তল্লাশি করে ৪০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় গাড়ির চালক মো. রুবেল (২৫) কে আটক করা হয়। ইয়াবাগুলো চালকের সিটের নিচে বিশেষভাবে লুকানো ছিল।

বিজিবি সূত্রে জানা গেছে, রামু ব্যাটালিয়নের (৩০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদের নির্দেশে সহকারী পরিচালক মো. কবির হোসেনের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে চালক মাদক বহনের কথা অস্বীকার করলেও পরে ইয়াবা উদ্ধার হওয়ায় তাকে আটক করা হয়। রুবেল টেকনাফ থানার হোয়াইক্যং ইউনিয়নের খুটাখালী গ্রামের নুরুল আলমের ছেলে।

বিজিবি জানিয়েছে, সীমান্ত সুরক্ষা ছাড়াও মাদক ও চোরাচালান রোধে তাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।