Web Analytics

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মিরপুরে সাধারণ শিক্ষার্থীদের ওপর গুলি চালানোর অভিযোগে করা মামলায় বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় প্রচার সম্পাদক তারিকুল ইসলাম তারেককে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার (২৫ মার্চ ২০২৬) তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ এ আদেশ দেন। কাফরুল থানার উপপরিদর্শক মো. রিয়াজুল ইসলাম আসামিকে আদালতে হাজির করেন। রাষ্ট্রপক্ষ জানায়, আদালত জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মিরপুর-১০ এলাকায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা ও গুলি চালায়। বাদী বশির উদ্দিন ১৯ জুলাই শাহ আলী প্লাজার কাছে গুলিবিদ্ধ হন এবং পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি হন। তিনি ওই বছরের ১০ অক্টোবর কাফরুল থানায় মামলা দায়ের করেন।

তদন্ত কর্মকর্তা জানান, তারেক পূর্বে সন্ত্রাসবিরোধী আইনের আরেক মামলায় আটক ছিলেন এবং সুষ্ঠু তদন্তের স্বার্থে এ মামলায়ও তাকে গ্রেপ্তার দেখানো প্রয়োজন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।