Web Analytics

দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব হিসেবে যোগ দিয়েছেন মো. সাইদুর রহমান খান। ৩০ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এ পদে পদায়ন করা হয়। রোববার দুপুরে রাজধানীর সেগুন বাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের সঙ্গে মুখোমুখি হন এবং সবার সঙ্গে পরিচিত হন।

সাইদুর রহমান খান বিসিএস প্রশাসন ক্যাডারের ১৭তম ব্যাচের সদস্য। দুদকে যোগদানের আগে তিনি গত ৫ জানুয়ারি থেকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সংবাদ সম্মেলনে তিনি দুদকের কাজে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন।

তার গ্রামের বাড়ি রাজশাহী জেলায়। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স এবং শিক্ষায় এমএ ডিগ্রি অর্জন করেন। পরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ও লন্ডনের গ্রীনউইচ ইউনিভার্সিটি থেকে উচ্চতর ডিগ্রি লাভ করেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।