Web Analytics

ভূমধ্যসাগর হয়ে অনিয়মিত অভিবাসন ঠেকাতে নতুন একটি খসড়া আইন অনুমোদন করেছে ইতালির ডানপন্থি সরকার। বুধবার মন্ত্রিসভার বৈঠকে অনুমোদিত এই বিল অনুযায়ী, ব্যতিক্রমী চাপের পরিস্থিতিতে অভিবাসীবাহী নৌকা ইতালির আঞ্চলিক জলসীমায় প্রবেশে বাধা দেওয়া যাবে। জাতীয় নিরাপত্তার ঝুঁকি দেখা দিলে সরকার অস্থায়ী নৌ-অবরোধ আরোপ করতে পারবে।

ইতালি দীর্ঘদিন ধরে মধ্য-ভূমধ্যসাগরীয় রুট দিয়ে আসা অভিবাসনপ্রত্যাশীদের চাপে রয়েছে। প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সরকার সমুদ্রপথে প্রবেশ আরও কঠোরভাবে নিয়ন্ত্রণের প্রতিশ্রুতি দিয়েছে। খসড়া আইনটি কার্যকর হতে হলে সংসদের উভয় কক্ষে অনুমোদন পেতে হবে। বিল পাস হলে আলবেনিয়ায় স্থাপিত কেন্দ্রগুলোতে আশ্রয় আবেদন প্রক্রিয়াকরণের পরিকল্পনা পুনরায় চালু হতে পারে, যা আদালতের রায়ের কারণে বর্তমানে স্থগিত রয়েছে।

প্রস্তাবিত আইনে বলা হয়েছে, কর্তৃপক্ষ ৩০ দিন পর্যন্ত নৌ-অবরোধ আরোপ করতে পারবে, আর গুরুতর নিরাপত্তা হুমকির ক্ষেত্রে তা ছয় মাস পর্যন্ত বাড়ানো যাবে। নিয়ম লঙ্ঘনের ঘটনায় ৫০ হাজার ইউরো পর্যন্ত জরিমানা এবং পুনরাবৃত্তিতে জাহাজ বাজেয়াপ্ত করার বিধান রাখা হয়েছে। পর্যবেক্ষকদের মতে, এই ব্যবস্থা বিশেষ করে দাতব্য সংস্থার উদ্ধারকারী জাহাজগুলোর ওপর প্রভাব ফেলতে পারে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।