Web Analytics

রাজধানীর রমনায় ইসলামী আইন সংরক্ষণ পরিষদের এক আলোচনা সভায় আলেম-উলামারা কওমি মাদরাসা ও দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠানে শিশু নির্যাতন এবং সব ধরনের অনিয়মের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের দাবি জানিয়েছেন। রোববার দুপুরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সেমিনার কক্ষে আয়োজিত সভায় প্রতিষ্ঠানগুলোর সুরক্ষা, জবাবদিহি এবং সমকালীন আদর্শিক চ্যালেঞ্জ মোকাবিলায় ছয় দফা প্রস্তাব উপস্থাপন করা হয়।

প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে সংশ্লিষ্ট কওমি মাদরাসা বোর্ডের অধীনে স্বাধীন তদন্ত সেল, গোপন পরিচয়ে অভিযোগের জন্য ২৪ ঘণ্টার হটলাইন, ভুক্তভোগীদের আইনি ও মনস্তাত্ত্বিক সহায়তা এবং শিশু সুরক্ষা নীতি। আবাসনব্যবস্থা নিরাপদ করা, সার্বক্ষণিক সিসিটিভি স্থাপন, শিক্ষক নিয়োগে নৈতিকতা ও শিশু মনস্তত্ত্বের জ্ঞান যাচাই এবং বালিকা মাদরাসায় নারী প্রশাসককে অগ্রাধিকার দেওয়ার কথাও বলা হয়েছে।

বক্তারা বলেন, বিচ্ছিন্ন ব্যক্তির অপরাধের দায় পুরো কওমি শিক্ষাব্যবস্থা বা ধর্মীয় জনগোষ্ঠীর ওপর চাপানো অন্যায়; তবে শিশু নির্যাতন বা অভ্যন্তরীণ অপরাধ আড়াল করার সুযোগ নেই। ঘোষণাপত্রে অনিয়ন্ত্রিত মাদরাসাকে নিবন্ধন ও জবাবদিহির আওতায় আনা, গবেষণা কমিটি গঠন এবং গণমাধ্যম ও সরকারের কার্যকর ভূমিকার আহ্বান জানানো হয়।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।