Web Analytics

দ্বিতীয় স্ত্রী মরিয়মকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের স্ত্রী মোছা. মাকছুদা ইসলামকে এক দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকার আদালত। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন এ আদেশ দেন।

ডিবি পুলিশের তেজগাঁও জোনাল টিমের পরিদর্শক মোহাম্মদ সালাউদ্দিন মাকছুদাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনে বলা হয়, জিজ্ঞাসাবাদে মামলার তদন্তে সহায়ক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক রফিকুল ইসলাম জানান, শুনানির সময় আসামিকে আদালতের এজলাসে তোলা হয়নি এবং তার পক্ষে কোনো আইনজীবীর আবেদনও ছিল না।

গত ২০ সেপ্টেম্বর সংসদ ভবনের উল্টোদিকের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে মরিয়মের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। ওই রাতেই মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ গাজী নজরুল, মাকছুদা ও মরিয়মের মামা ওবায়দুর রহমানের বিরুদ্ধে মামলা করেন। ২১ সেপ্টেম্বর আদালত নজরুল ইসলামকে চার দিন এবং মাকছুদাকে এক দিনের রিমান্ডে পাঠান। এজাহারে বিয়ের পর মরিয়ম শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ করা হয়।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।