Web Analytics

অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বসতি স্থাপনকারীদের ক্রমবর্ধমান সহিংসতা এবং বন্যা ও তীব্র শীতের কারণে গাজার অবনতিশীল মানবিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে জাপান। সোমবার ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ মুস্তফার সঙ্গে টেলিফোনে আলাপকালে জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোশিমিৎসু মোতেগি এ অবস্থান তুলে ধরেন। জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। টোকিও ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা ও দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের প্রতিও সমর্থন পুনর্ব্যক্ত করেছে।

মোতেগি বলেন, জাপান ফিলিস্তিনি কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাবে। ফিলিস্তিনের উন্নয়নে পূর্ব এশীয় সহযোগিতা সম্মেলন এবং জেরিকো কৃষি-শিল্প পার্কের মতো উদ্যোগে জাপানের সহযোগিতা অব্যাহত থাকবে। তিনি গাজার পুনর্গঠনে সক্রিয় ভূমিকা রাখার প্রতিশ্রুতি দেন এবং এ কাজে ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অব গাজার সঙ্গে সমন্বয়ের কথা জানান।

জাপানের পররাষ্ট্রমন্ত্রী ফিলিস্তিনি কর্তৃপক্ষের তীব্র আর্থিক সংকটে সহায়তার কথা উল্লেখ করেন। পশ্চিম তীর ও গাজার জন্য অনুমোদিত মানবিক সহায়তায় জরুরি স্বাস্থ্যসেবা, বর্জ্য ব্যবস্থাপনা এবং সড়ক ও ভূমি উন্নয়ন রয়েছে। তিনি সংসদীয় নির্বাচন স্থগিত হওয়ায় হতাশা প্রকাশ করে দ্রুত অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের আহ্বান জানান। দুই পক্ষ যোগাযোগ অব্যাহত রাখা এবং দ্রুত উচ্চপর্যায়ের জাপান-ফিলিস্তিন রাজনৈতিক সংলাপ আয়োজনের বিষয়ে একমত হয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।