Web Analytics

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) জেট ফুয়েলের দাম লিটারপ্রতি ৩৯ টাকা ৫৭ পয়সা কমানোর ঘোষণা দিয়েছে। নতুন দাম শনিবার মধ্যরাত থেকে কার্যকর হবে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দেশের অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনার জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম ২০৫ টাকা ৪৫ পয়সা থেকে কমিয়ে ১৬৫ টাকা ৮৮ পয়সা করা হয়েছে। শনিবার এক বিজ্ঞপ্তিতে বিইআরসি এ তথ্য জানায়।

এর আগে ৭ মে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ২২ টাকা ৩৫ পয়সা কমানো হয়েছিল। তারও আগে ৭ এপ্রিল দাম প্রায় ২৫ টাকা বাড়ানো হয় এবং ২৪ মার্চ ৯০ টাকা বাড়ানো হয়। আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রেও দাম কমানো হয়েছে, যেখানে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১ দশমিক ৩৩ ডলার থেকে কমিয়ে ১ দশমিক ০৮ ডলার করা হয়েছে।

বিইআরসি কর্মকর্তারা জানান, ৫ মে থেকে ২১ মে পর্যন্ত আন্তর্জাতিক বাজারে দামের গড়, বিপিসির এলসি সেটেলমেন্টে মার্কিন ডলারের বিনিময় হার এবং ডিজেলের বিদ্যমান মূল্য বিবেচনায় নিয়ে এই সমন্বয় করা হয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।