Web Analytics

অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপি সরকারের আমলে শেয়ারবাজারে কোনো লুটপাট হবে না। তিনি আরও জানান, আর্থিক খাতের প্রতিষ্ঠানে রাজনৈতিক ব্যক্তিদের নিয়োগ দেওয়া হবে না। বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (সংশোধন) আইন পাসের আগে তিনি এ কথা বলেন।

বিরোধীদলের আপত্তির বিষয়ে অর্থমন্ত্রী বলেন, যেহেতু বিশেষ কমিটি বিলটি পরীক্ষা-নিরীক্ষা করেছে, তাই আর যাচাই-বাছাইয়ের প্রয়োজন নেই। তার বক্তব্যের পর বিশেষ কমিটির সুপারিশ অনুযায়ী বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (সংশোধন) আইন জাতীয় সংসদে পাস হয়।

আইনটি বাংলাদেশের পুঁজিবাজারের তদারকি জোরদার, বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ এবং সিকিউরিটিজ বাজারের উন্নয়ন নিশ্চিত করার উদ্দেশ্যে প্রণীত বলে সংসদীয় কার্যক্রমে উল্লেখ করা হয়।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।