Web Analytics

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, বিদ্যুৎ খাতে লুটপাটের সুযোগ তৈরি করতেই আওয়ামী লীগ সরকার দায়মুক্তি আইন পাস করেছিল। বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ও ক্যাব যুব সংসদ আয়োজিত গণসংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার জন্য প্রতিটি খাত ও প্রতিষ্ঠানে জবাবদিহি নিশ্চিত করতে হবে এবং কোনো খাত জবাবদিহির বাইরে থাকতে পারে না। তিনি বলেন, শতভাগ বিদ্যুৎ সুবিধার দাবি থাকলেও প্রত্যন্ত ও চরাঞ্চলের বহু মানুষ এখনো বিদ্যুৎ থেকে বঞ্চিত। অনেক দরিদ্র পরিবার ভাগাভাগি করে বিদ্যুৎ ব্যবহার করে বলেও তিনি উল্লেখ করেন।

ছাদভিত্তিক সৌরবিদ্যুতের সম্ভাবনার কথা তুলে ধরে রিজভী বলেন, নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের বড় সুযোগ রয়েছে। নিজেদের চাহিদা মিটিয়ে অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে দেওয়া গেলে উৎপাদন ও কর্মসংস্থান বাড়তে পারে। বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাবের কথা উল্লেখ করে তিনি বিকল্প উৎস ব্যবহারের আহ্বান জানান এবং বিদ্যুৎ প্রকল্পে স্বচ্ছতা, জবাবদিহি ও জনস্বার্থকে অগ্রাধিকার দেওয়ার দাবি করেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।