Web Analytics

সিরাজগঞ্জ-৪ আসনের বিরোধী দলীয় সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান প্রস্তাবিত ২০২৬–২৭ অর্থবছরের বাজেটকে জনবান্ধব নয় বরং গরিব মারার বাজেট বলে মন্তব্য করেছেন। শনিবার জাতীয় সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, বাজেটের কারণে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ও ভ্যাট-ট্যাক্স বৃদ্ধি পেয়েছে, যা দরিদ্র জনগোষ্ঠীর ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে। তিনি এলপিজি, ডিজেল, কেরোসিন ও পেট্রোলের দাম বৃদ্ধির উদাহরণ দেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

রফিকুল ইসলাম খান বলেন, বাজেটে নির্ধারিত ৬ দশমিক ৫ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি ও ৭ দশমিক ৫ শতাংশ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্য বাস্তবসম্মত নয়, কারণ বর্তমান মূল্যস্ফীতি ৯ শতাংশের বেশি। তিনি জানান, অর্থবছরের ১১ মাসে এডিপি বাস্তবায়ন হয়েছে মাত্র ৪৮ শতাংশের কিছু বেশি, যা বছরের শেষ দিকে অনিয়ম ও দুর্নীতির ঝুঁকি বাড়ায়। ব্যাংকিং খাতে খেলাপি ঋণ বেড়ে প্রায় ৫ লাখ ৮৮ হাজার ৭০৪ কোটি টাকায় পৌঁছেছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, মাদক বিস্তার ও দুর্নীতির প্রসঙ্গ তুলে ধরে প্রশাসনে দলীয়করণ বন্ধ, ধর্মীয় ও কারিগরি শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি এবং রাজনৈতিক সহিংসতায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের দাবি জানান।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।