Web Analytics

রাজধানীর জন্য তিনটি মেট্রোরেল প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি, একনেক। বুধবার দুপুরে অনুষ্ঠিত একনেকের বৈঠকে অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারম্যান তারেক রহমান। অনুমোদিত প্রকল্পগুলো হলো মেট্রোরেল লাইন-৫ সাউদার্ন রুট, মেট্রোরেল লাইন-১ এবং মেট্রোরেল লাইন-৫ নর্দান রুট।

তিনটি মেট্রোরেল প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় হবে প্রায় আড়াই লাখ কোটি টাকা। প্রকল্পগুলোর মধ্যে এমআরটি লাইন-১-এর বিমানবন্দর থেকে কমলাপুর অংশ এবং এমআরটি লাইন-৫ নর্দানের হেমায়েতপুর থেকে ভাটারা অংশের সংশোধিত ব্যয় প্রস্তাব রয়েছে।

এমআরটি লাইন-১ ও এমআরটি লাইন-৫ নর্দান প্রকল্পে জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকার অর্থায়ন রয়েছে। নতুন এমআরটি লাইন-৫ সাউদার্ন প্রকল্পটি গাবতলী থেকে দাশেরকান্দি পর্যন্ত হবে এবং এতে এশীয় উন্নয়ন ব্যাংক ও দক্ষিণ কোরিয়ার যৌথ অর্থায়ন থাকবে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।