Web Analytics

কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপারসন সোনিয়া গান্ধী বলেছেন, ১৯৯২ সালে অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংসের দৃশ্য টেলিভিশনে দেখে তিনি কেঁদে ফেলেছিলেন। আত্মজীবনী প্রকাশের আগে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ঘটনাটি তাকে ভারতের ধর্মনিরপেক্ষ চরিত্র রক্ষায় দীর্ঘ লড়াইয়ের প্রয়োজন উপলব্ধি করিয়েছিল।

সোনিয়া বলেন, মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু ও তাঁদের সহযোদ্ধাদের কল্পিত ধর্মনিরপেক্ষ ভারত টিকিয়ে রাখতে সংগ্রাম দরকার। তিনি কংগ্রেসের রাজনৈতিক ভূমিকাও আত্মসমালোচনার মাধ্যমে তুলে ধরেন। তাঁর মতে, বিজেপির উত্থানের পেছনে কংগ্রেসের ব্যর্থতা, আত্মতুষ্টি এবং পরিস্থিতি মোকাবিলায় যথেষ্ট সক্রিয় না থাকার ভূমিকা ছিল।

বিজেপি নেতা ও সংসদ সদস্য সুধাংশু ত্রিবেদী সোনিয়ার বক্তব্যের সমালোচনা করে কংগ্রেসের বিরুদ্ধে বাবরের প্রতি সহানুভূতির অভিযোগ তোলেন। তিনি ১৯৯২ সালের ৬ ডিসেম্বর সোনিয়া কোন ভারতীয় টেলিভিশন চ্যানেলে ধ্বংসের দৃশ্য দেখেছিলেন, তা নিয়েও প্রশ্ন করেন। ওই দিন করসেবকদের একটি বড় দল মসজিদটি ভেঙে ফেলে। ২০১৯ সালে ভারতের সুপ্রিম কোর্ট বিতর্কিত জমিতে রামমন্দির নির্মাণের পক্ষে রায় দেন এবং মসজিদের জন্য বিকল্প পাঁচ একর জমি বরাদ্দের নির্দেশ দেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।