লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৪ হাজার ২৫৭ জনে দাঁড়িয়েছে। গত ২ মার্চ থেকে শুরু হওয়া এসব হামলায় এখন পর্যন্ত ১২ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন। ক্রমবর্ধমান হতাহতের ঘটনায় দেশটির মানবিক পরিস্থিতি আরও অবনতি ঘটছে।
টানা কয়েক মাসের সরাসরি আলোচনার পর শুক্রবার যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরাইল একটি কাঠামোগত চুক্তিতে সই করেছে। তবে এই চুক্তিতে লেবাননের দখলকৃত অঞ্চল থেকে ইসরাইলি সেনা প্রত্যাহারের কোনো বাধ্যবাধকতা রাখা হয়নি। এতে করে চুক্তির স্থায়িত্ব ও শান্তি প্রক্রিয়া নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।
সংঘাত নিরসনে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত থাকলেও সেনা প্রত্যাহার অনিশ্চিত থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে এবং মানবিক সংকট গভীরতর হচ্ছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।